Return And Refund Policy

রিফান্ড পলিসিঃ

নিয়ম ও শর্তাবলী

‎আসসালামু আলাইকুম  প্রিয় গ্রাহক,  
‎অনুগ্রহ করে আমাদের নিচের নোটিশটি মনোযোগ সহকারে পড়ুন, কারণ এতে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও দিকনির্দেশনা উল্লেখ করা হয়েছে। সকল গ্রাহকের প্রতি অনুরোধ, দয়া করে এই নিয়মগুলো ভালোভাবে জেনে তারপর লেনদেন করবেন।

‎১. আপনারা যারা আমাদের থেকে ডায়মন্ড বা যেকোনো ধরনের পণ্য ক্রয় করবেন, অনুগ্রহ করে অবশ্যই যে নাম্বার থেকে টাকা পাঠাবেন, সেটি আপনার নিজের হতে হবে।  

‎২. যদি পেমেন্টের জন্য ব্যবহৃত নাম্বারটি অন্য কারো হয়, তাহলে আমরা যে নাম্বার থেকে টাকা আসবে, সেই নাম্বারে কল দিয়ে নিশ্চিত হব – টাকাটি প্রকৃতপক্ষে আপনি পাঠিয়েছেন কিনা ।

‎৩. যারা ১০,০০০ ( দশ হাজার) টাকা বা তার বেশি পরিমাণ লেনদেন করবেন, তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ – অবশ্যই নিজস্ব বিকাশ/নগদ নাম্বার থেকে লেনদেন করবেন।

‎৪. আমাদের কোনো পেমেন্ট নাম্বার বা তথ্য আপনার ক্লায়েন্টদের কখনো সরাসরি দিবেন না। অনুগ্রহ করে নিজেরাই পেমেন্ট করে আমাদের পক্ষ থেকে প্রোডাক্ট ডেলিভারি নিশ্চিত করবেন।

‎৫. বারবার বলা সত্ত্বেও যদি অন্য নাম্বার থেকে টাকা পাঠানো হয়, তাহলে যাচাই-বাছাইয়ের স্বার্থে আমাদের অ্যাডমিন টিম সেই নাম্বারে কল দিয়ে নিশ্চিত হবে।

‎এই নিয়মগুলো আমাদের এবং আপনাদের উভয়ের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে দয়া করে নিয়ম মেনে লেনদেন করুন।

‎ Dnx Topup টিম  
‎আপনাদের পাশে সবসময় 💚

v
সাহায্য লাগবে ?
Install App
×
×Install App

Install our app for a better experience